SMS এর মাধ্যমে লক/আনলক করুন আধার নম্বর
লক/আনলক করুন আধার নম্বর
আধার কার্ডের গোপনীয়তা ও সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া( ইউআইডিএআই ) আপনাদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডকে খুব সহজেই লক এবং আনলক করতে পারবেন। আধার কার্ড লক থাকা অবস্থায় আপনি তার মাধ্যমে কোনরকম অথেন্টিকেশন করতে পারবেন না। আবার পুনরায় প্রয়োজন হলে আপনি সেটিকে অনায়াসে আনলক করে নিতে পারবেন অথবা কার্ড লক থাকা অবস্থায় ভার্চুয়াল কার্ডের মাধ্যমে অথেন্টিকেশন করতে পারবেন।
ইউআইডিএআই এর এই ফিচারের মাধ্যমে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে এবং যে কোন জালিয়াতির থেকে আপনারা দূরে থাকবেন। এই ফিচারটির মাধ্যমে আধার কার্ড লক করলে আপনি বাদে অন্য কোন ব্যক্তি আপনার আধার কার্ড ব্যবহার করতে পারবেনা।
এ ফিচারটি ব্যবহার করার জন্য আপনাকে আপনার ইউআইডিএআই এর সঙ্গে রেজিস্টার করা মোবাইল নাম্বার থেকে ২ টি এসএমএস পাঠাতে হবে। আসুন জেনে নিই কীভাবে আপনি আপনার কার্ড লক এবং আনলক করতে পারবেন....
এর জন্য প্রথমে আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার থেকে ১৯৪৭ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে যার পরে আপনার কাছে একটি ওটিপি কোড আসবে। মেসেজটি আপনাকে কিছুটা এরকম ভাবে পাঠাতে হবে “GETOTP তারপর আপনার আধার নম্বর এর শেষ চারটি সংখ্যা”। তারপর এই মেসেজটি আপনাকে ১৯৪৭ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
এরপর আপনি একটি ছয় অঙ্কের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাবেন। এরপর ওই একই নম্বরে আপনাকে আরো একটি এসএমএস পাঠাতে হবে। মেসেজটি হবে কিছুটা এরকম- “LOCKUID আধার নম্বর এর শেষ চারটি সংখ্যা তারপর ছয় অঙ্কের ওয়ান টাইম পাসওয়ার্ড”। উদাহরণ স্বরূপ যদি আপনার আধার কার্ডের শেষ চারটি সংখ্যা হয় ১২৩৪ এবং ছয় অঙ্কের ওটিপিটি হয় ২৮৭৪৫৬ তাহলে আপনার এসএমএসটি হবে “LOCKUID১২৩৪২৮৭৪৫৬”। এরপরেই আপনার আধার নম্বর লক হয়ে যাবে।
আধার কার্ড আনলক করার জন্য আবার আপনাকে ১৯৪৭ নম্বরে প্রথমে একটি এসএমএস পাঠাতে হবে যার পরে আপনি একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন। মেসেজটি হবে- “GETOTP আপনার আধার নম্বর এর শেষ ৬ টি সংখ্যা”। এরপর আপনার কাছে একটি ছয় অঙ্কের ওটিপি আসবে।
এরপরে আপনাকে ওই নম্বরে আরো একটি এসএমএস পাঠাতে হবে। ওই এসএমএসটির ফরম্যাটটি হবে কিছুটা এরকম- “UNLOCKUID আপনার ভার্চুয়াল আধার কার্ডের শেষ ছয়টি সংখ্যা আপনার ছয় অঙ্কের ওটিপি”। উদাহরণস্বরূপ যদি আপনার ভার্চুয়াল আইডির শেষ ছয়টি সংখ্যা হয় ৫৬১২৩৪ এবং আপনার ওটিপি হয় ২৩৪৭৮৯ তাহলে আপনার মেসেজের ফরম্যাট হতে হবে- “UNLOCKUID৫৪১২৩৪২৩৪৭৮৯” । এই মেসেজটি লিখে ১৯৪৭ নম্বরে পাঠিয়ে দিলেই আপনার আধার কার্ড আবার আনলক হয়ে যাবে।
Fashion hub
Social links:-
Facebook link : https://m.facebook.com/profile.php
Instagram link : https://www.instagram.com/amitghoshvirus/
Twitter link : https://mobile.twitter.com/AmitGho22351421

Comments
Post a Comment
Thanks.