Posts

Showing posts with the label Aadhar

ঘরে বসেই সংশোধন করুন ভোটার কার্ড

Image
ঘরে বসেই সংশোধন করুন ভোটার কার্ড দেশের প্রত্যেকটি মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত। ভোট দেওয়ার জন্য সকলের একটি ভোটার কার্ড থাকা অবশ্যই প্রয়োজন। ভোটার কার্ড ভোট দেওয়া ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ আইডেন্টি কার্ড হিসেবে কাজে লাগে। কিন্তু অনেক সময় ভোটার কার্ডে ব্যক্তির নাম বা অন্যান্য ব্যক্তিগত তথ্যে ভুল থাকতে পারে। এই ভুল সংশোধনের জন্য আগে আমাদেরকে S.D.O বা B.D.O অফিস যেতে হতো। কিন্তু এখন অনলাইনেই ভোটার কার্ড সংশোধন করা সম্ভব। আজ আমরা কথা বলবো কিভাবে অনলাইনে ভোটার কার্ড সংশোধন করতে পারবেন। ভোটার কার্ডের তথ্য সংশোধনের জন্য আপনাকে সর্বপ্রথম www.nvsp.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে আপনি ‘লগ ইন’ অপশন দেখতে পাবেন। আপনি যদি আগে থেকে পোর্টালে রেজিস্টার্ড না হন, তবে ‘Don’t have account, Register as a new User’ বাটনে ক্লিক করতে হবে। এখানে ফোন নম্বর ও ক্যাপচা এন্টার করে ‘Send OTP’ বাটনে ক্লিক করতে হবে। যার পরে আপনার ফোনে ওটিপি আসবে, যেটিকে বক্সে এন্টার করতে হবে। এরপর EPIC নম্বর, ইমেল দিয়ে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। মনে রাখবেন EPIC নম্বর ও ...

SMS এর মাধ্যমে লক/আনলক করুন আধার নম্বর

Image
লক/আনলক করুন আধার নম্বর আধার কার্ডের গোপনীয়তা ও সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া( ইউআইডিএআই ) আপনাদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডকে খুব সহজেই লক এবং আনলক করতে পারবেন। আধার কার্ড লক থাকা অবস্থায় আপনি তার মাধ্যমে কোনরকম অথেন্টিকেশন করতে পারবেন না। আবার পুনরায় প্রয়োজন হলে আপনি সেটিকে অনায়াসে আনলক করে নিতে পারবেন অথবা কার্ড লক থাকা অবস্থায় ভার্চুয়াল কার্ডের মাধ্যমে অথেন্টিকেশন করতে পারবেন। ইউআইডিএআই এর এই ফিচারের মাধ্যমে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে এবং যে কোন জালিয়াতির থেকে আপনারা দূরে থাকবেন। এই ফিচারটির মাধ্যমে আধার কার্ড লক করলে আপনি বাদে অন্য কোন ব্যক্তি আপনার আধার কার্ড ব্যবহার করতে পারবেনা। এ ফিচারটি ব্যবহার করার জন্য আপনাকে আপনার ইউআইডিএআই এর সঙ্গে রেজিস্টার করা মোবাইল নাম্বার থেকে ২ টি এসএমএস পাঠাতে হবে। আসুন জেনে নিই কীভাবে আপনি আপনার কার্ড লক এবং আনলক করতে পারবেন....       এর জন্য প্রথমে আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার থেকে ১৯৪৭ নম্বরে এক...