SMS এর মাধ্যমে লক/আনলক করুন আধার নম্বর
লক/আনলক করুন আধার নম্বর আধার কার্ডের গোপনীয়তা ও সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া( ইউআইডিএআই ) আপনাদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডকে খুব সহজেই লক এবং আনলক করতে পারবেন। আধার কার্ড লক থাকা অবস্থায় আপনি তার মাধ্যমে কোনরকম অথেন্টিকেশন করতে পারবেন না। আবার পুনরায় প্রয়োজন হলে আপনি সেটিকে অনায়াসে আনলক করে নিতে পারবেন অথবা কার্ড লক থাকা অবস্থায় ভার্চুয়াল কার্ডের মাধ্যমে অথেন্টিকেশন করতে পারবেন। ইউআইডিএআই এর এই ফিচারের মাধ্যমে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে এবং যে কোন জালিয়াতির থেকে আপনারা দূরে থাকবেন। এই ফিচারটির মাধ্যমে আধার কার্ড লক করলে আপনি বাদে অন্য কোন ব্যক্তি আপনার আধার কার্ড ব্যবহার করতে পারবেনা। এ ফিচারটি ব্যবহার করার জন্য আপনাকে আপনার ইউআইডিএআই এর সঙ্গে রেজিস্টার করা মোবাইল নাম্বার থেকে ২ টি এসএমএস পাঠাতে হবে। আসুন জেনে নিই কীভাবে আপনি আপনার কার্ড লক এবং আনলক করতে পারবেন.... এর জন্য প্রথমে আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার থেকে ১৯৪৭ নম্বরে এক...